ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইতালির ফুটবল দলের নতুন কোচ পিরলো: গার্দিওলা-আনচেলত্তির ‘না’-এর পর কিংবদন্তির দায়িত্ব গ্রহণ

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (FIGC) বিশ্বসেরা দুই কোচ পেপ গার্দিওলা এবং কার্লো আনচেলত্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এবার ২০০৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আন্দ্রে পিরলোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তোর তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পিরলো জেন্নারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হবেন।

ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং স্পেশাল অ্যাডভাইজর লিওনার্দো ইতোমধ্যেই নিশ্চিত করেছেন যে, প্রথমে কার্লো আনচেলত্তির সঙ্গে এবং পরে পেপ গার্দিওলার সঙ্গে জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে যোগাযোগ করা হয়েছিল। তবে ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে দুজনেই এই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরই ইতালির ফুটবল ফেডারেশনের নজর পিরলোর দিকে যায়।

৪৭ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ক্লাব ইউনাইটেড এফসির দায়িত্বে রয়েছেন। তবে ইতালির জাতীয় দলের প্রস্তাব গ্রহণের জন্য তার বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের ক্ষেত্রে কোনো জটিলতা হবে না বলে জানা গেছে। খবর অনুযায়ী, পিরলো ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইতালির সঙ্গে চুক্তি করবেন এবং তার বার্ষিক বেতন হবে প্রায় ১৫ লাখ ইউরো। এই অঙ্ক গার্দিওলা, আনচেলত্তি, আন্তোনিও কোন্তে কিংবা রবের্তো মানচিনির সম্ভাব্য পারিশ্রমিকের চেয়ে অনেক কম।

খেলোয়াড়ি জীবনে পিরলো ইতালির অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন এবং ২০০৬ সালে আজ্জুরিদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কোচ হিসেবে তার অভিজ্ঞতা মিশ্র। জুভেন্টাসে প্রথম মৌসুমেই কোপা ইতালিয়া জিতলেও পরবর্তীতে তুরস্কের ফাতিহ কারাগুমরুক এবং ইতালির সাম্পদোরিয়ায় প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাননি। তবুও, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বিশ্বাস করে যে, মাঠে পিরলোর নেতৃত্ব যেমন ছিল, তেমনই ডাগআউট থেকেও তিনি জাতীয় দলকে নতুন করে সাফল্যের পথে ফিরিয়ে আনতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সরবরাহে ঘাটতি, সংকট কাটছে না দ্রুত

ইতালির ফুটবল দলের নতুন কোচ পিরলো: গার্দিওলা-আনচেলত্তির ‘না’-এর পর কিংবদন্তির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬