ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিশ্বকাপ কাঁপানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলি!

২০২৬ বিশ্বকাপ ফুটবলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার দক্ষিণ আমেরিকার ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। জানা গেছে, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন, কারণ পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছেড়েছেন তিনি।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। চিলিয়ান ক্লাব কোলো কোলোর সভাপতি আনিবাল মোসাও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “আমরা ভোজিনহার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।” এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ধারণা করা হচ্ছে, ভোজিনহা ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কোলো কোলোর সঙ্গে চুক্তি করবেন। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসের মতো বড় টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ক্লাবটি এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে টানছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ভোজিনহা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। উরুগুয়ে, স্পেন এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত গোলরক্ষকদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশ্বকাপে তার এই অভাবনীয় পারফরম্যান্সের প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। টুর্নামেন্ট চলাকালীন ও পরবর্তীতে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে। এমনকি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিসহ আরও কয়েকটি ক্লাব তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে, শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

কোলো কোলোর জার্সিতে ভোজিনহা কাজ করবেন আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওরতিজের অধীনে। তার সতীর্থ হিসেবে থাকবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদাল এবং দলে থাকা আরও কয়েকজন অভিজ্ঞ আর্জেন্টাইন ফুটবলার। বিশ্বকাপে নিজেকে নতুন করে পরিচিত করার পর, এবার ক্লাব ফুটবলেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ ভোজিনহার সামনে। কোলো কোলো আশা করছে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী মৌসুমে দেশীয় লিগ এবং কোপা লিবার্তাদোরেসে দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে নেত্রকোণায় একজনের মৃত্যু

বিশ্বকাপ কাঁপানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলি!

আপডেট সময় : ১০:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬