নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকা থেকে জাবেদ মিয়া (৩৬) নামের এক স্টিল ব্যবসায়ী গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৪ জুলাই, শনিবার, আনুমানিক বেলা ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা তার সন্ধান না পেয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাবেদ মিয়া বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ জাবেদ মিয়ার পিতার নাম আব্দুর রশিদ এবং মাতার নাম হালিমা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার নাজিরা বাজার এবং অস্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি, কুদ্দুস ফকিরের বাড়ি।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, জাবেদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় শনাক্ত হয়েছিল। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি জাবেদ মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে ০১৬২৪-৭৯২০৭৩ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করার জন্য। একটি ছোট তথ্যও একজন নিখোঁজ মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 

























