ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রতারণা ও জালিয়াতি মামলায় কারাগারে আলোচিত সেই হরিদাস

এসি মিস্ত্রি থেকে শতকোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহীদ ইসলামকে এবার প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহের যুগ্ম দায়রা জজ আদালত তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি একটি এনআই অ্যাক্ট মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, হরিদাস একসময় উত্তরা এলাকায় পুরোনো এসি মেরামতের কাজ করতেন। পরবর্তীতে ধর্ম পরিবর্তন করে প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং চাকরি ও টেন্ডার দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে তিনি সম্প্রতি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন।

এর আগে গত জুলাই মাসে সিআইডি তাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করে। তদন্তে তার ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাবে প্রায় সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিলাসবহুল রিসোর্ট এবং বিপুল সম্পদের মালিকানা নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্য, কাজী জানালেন অজানা তথ্য

প্রতারণা ও জালিয়াতি মামলায় কারাগারে আলোচিত সেই হরিদাস

আপডেট সময় : ০৯:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬