লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে নকল ঘি তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানের ম্যানেজার জিল্লাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে কারখানার মূল মালিক আব্দুল মান্নান কৌশলে পালিয়ে যান।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জানা যায়, চক্রটি সয়াবিন তেল, ডালডা এবং বিশেষ ফ্লেভার ব্যবহার করে নকল ঘি তৈরি করে আসছিল। এসব ঘি অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি করা হতো। জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জানান, প্রতিষ্ঠানটি মার্জারিন ঘি তৈরির অনুমোদন নিলেও দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব নকল পণ্য উৎপাদন করছিল। জব্দকৃত ঘি জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রিপোর্টারের নাম 






















