ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক জেলের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হামলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ী এলাকায় আবুল হোসেন সরদারের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, আবুল হোসেন সরদার পেশায় একজন জেলে। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী খালেদা আক্তার পুলিশকে ঘরে অস্ত্র মজুত থাকার বিষয়টি জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে বিভিন্ন ধরণের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। ঘটনার সময় অভিযুক্ত আবুল হোসেন বাড়িতে ছিলেন না। স্থানীয়দের দাবি, এই বিপুল পরিমাণ অস্ত্র কী উদ্দেশ্যে এবং কার মদতে মজুত করা হয়েছিল তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা জরুরি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, স্বামী-স্ত্রীর বিরোধের জেরে এই তথ্য সামনে এসেছে। পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬