ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬