ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চাঁদপুরে ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির দোতলা ছাদ থেকে পড়ে বিল্লাল (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার দক্ষিণ বালুথুবা এলাকার ইসলামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল নিজ বাড়ির দোতলা ছাদে কোনো কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, গুচ্ছগ্রামে শোকের মাতম

চাঁদপুরে ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬