ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেহেরপুরে বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত

মেহেরপুর শহরের ওয়াবদা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শহরের ওয়াবদা মোড় এলাকায় একটি ইজিবাইককে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসের যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪) এবং দক্ষিণ শালিকা গ্রামের ওসমান (২৮)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে বাসের নিচে অন্য কেউ চাপা পড়ে আছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, গুচ্ছগ্রামে শোকের মাতম

মেহেরপুরে বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত

আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬