ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মামলাজট কমাতে শরীয়তপুরে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

আদালতে মামলার পাহাড় কমাতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম। মঙ্গলবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন থেকে মামলা করার আগেই আলোচনার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) কার্যকর হলে বিচারব্যবস্থার ওপর চাপ কমবে এবং বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতেই এই বিশেষ আইনি সংস্কার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

মামলাজট কমাতে শরীয়তপুরে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬