ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণ এবং ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে দেশব্যাপী প্রচারণা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের সচেতন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার মগবাজার ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে লেনদেন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। প্রচারণা চলাকালীন ব্যবসায়ীদের কিউআর কোড ব্যবহারের সুবিধা বুঝিয়ে বলা হয় এবং সাধারণ মানুষকে ডিজিটাল পেমেন্টে উদ্বুদ্ধ করা হয়।
রিপোর্টারের নাম 

























