চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের দক্ষিণ লেলাংগারা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বাদশা দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি ভয়াবহ বন্যায় তার বসতঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবার নিয়ে তিনি চরম বিপাকে পড়েন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন এই অসহায় ব্যক্তি।
মনিরুল ইসলামের এমন দুরাবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এ সময় তারা বাদশার পরিবারের খোঁজখবর নেন এবং আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির শাহজাহান মঞ্জু, সেক্রেটারি জেনারেল মো. রিদুয়ান শাহ এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতিসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গৃহনির্মাণ সামগ্রী হাতে পেয়ে অসহায় বাদশা ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























