ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শাবিপ্রবিতে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের উপস্থিতির হারে বিশেষ ছাড়ের প্রস্তাব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সময়ে বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তাব অনুযায়ী, অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের জন্য ক্লাসে উপস্থিতির হার কমিয়ে ৪০ শতাংশ নির্ধারণ করার কথা বলা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিভাগীয় প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মানবিক প্রস্তাবটি উত্থাপন করেন।

সভায় উপস্থিত সকল বিভাগীয় প্রধান প্রস্তাবটির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি পরবর্তী একাডেমিক কাউন্সিলে পেশ করা হবে। এছাড়া সেশনজট নিরসনে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উপাচার্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চলমান সেমিস্টারের ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

শাবিপ্রবিতে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের উপস্থিতির হারে বিশেষ ছাড়ের প্রস্তাব

আপডেট সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬