ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাবি শিক্ষার্থীকে মারধরের জেরে টিটিই বহিষ্কার, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং চার দফা দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ ৮ ঘণ্টার রেললাইন অবরোধ কর্মসূচি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রত্যাহার করা হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

এর আগে সকালে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্তকে বহিষ্কার ছাড়াও দুটি তদন্ত কমিটি গঠন এবং ভুক্তভোগী শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

রাবি শিক্ষার্থীকে মারধরের জেরে টিটিই বহিষ্কার, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

আপডেট সময় : ০৮:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬