বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীর কাছেই বেশ জটিল মনে হতে পারে। তবে যথাযথ পরিকল্পনা এবং সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে এই পথটি সহজ করে তোলা সম্ভব। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়ায় সহায়ক পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ জর্জেস মাচেটা।
প্রথমত, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা জরুরি। মাচেটার মতে, বাছবিচার ছাড়া অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আবেদন না করে বরং বৃত্তির সুযোগ, ক্যাম্পাসের পরিবেশ এবং শিক্ষাব্যবস্থা বিবেচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা উচিত। এছাড়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে গভীর গবেষণার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভার্চুয়াল ট্যুর বা বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা জেনে নিলে আবেদনপত্রটি আরও মানসম্মতভাবে তৈরি করা যায়।
দ্বিতীয়ত, ব্যক্তিগত বিবৃতিতে নিজের প্রকৃত সত্তাকে তুলে ধরা এবং সঠিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা নির্বাচন করাও সমান গুরুত্বপূর্ণ। আবেদনকারীর সততা ও স্বকীয়তা ভর্তি কর্মকর্তাদের বিশেষভাবে আকৃষ্ট করে। তাই বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে পার করা বাঞ্ছনীয়।
রিপোর্টারের নাম 

























