ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতি ৪০ শতাংশের প্রস্তাব, দ্রুত ফল প্রকাশের সিদ্ধান্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের একটি মানবিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে সেশনজটমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশেরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এই প্রস্তাব উত্থাপন করেন। সভায় উপস্থিত সকল বিভাগীয় প্রধান সর্বসম্মতভাবে প্রস্তাবটির প্রতি সাধুবাদ জানান এবং সম্মতি প্রকাশ করেন। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি আগামী একাডেমিক কাউন্সিলে উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় শিক্ষার্থীদের একাডেমিক গতিশীলতা বজায় রাখা, উচ্চশিক্ষা এবং সময়মতো কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের গুরুত্ব তুলে ধরেন উপাচার্য। চলমান সেমিস্টারের ফলাফল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য সব বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতি ৪০ শতাংশের প্রস্তাব, দ্রুত ফল প্রকাশের সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬