ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য অফিসার ক্যাডেট নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট (পুরুষ ও মহিলা) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত ক্যাডেটরা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট (http://join.army.mil.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। অনলাইন আবেদন ফি ১০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থী নির্বাচন মোট চারটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা নেওয়া হবে ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, যা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের (২০২৫) প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষার জন্য। এই পরীক্ষা ঢাকা সেনানিবাসে নেওয়া হবে এবং প্রার্থীদের মোট ৪ দিন সেখানে অবস্থান করতে হবে। অবস্থানকালীন যাবতীয় ব্যয় সরকার বহন করবে। আইএসএসবি পরীক্ষায় ভালো করার পর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগপত্র লাভ করা যাবে।

পরীক্ষার বিষয় এবং প্রস্তুতি:
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে প্রশ্ন করা হবে। যেহেতু আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান, তাই নবম-দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পাঠ্যবই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানে ভালো জানাশোনা রাখা আবশ্যক। গণিত ও ইংরেজি বিষয়ের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি বাড়তি পড়াশোনাসহ পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা:
চূড়ান্তভাবে নির্বাচিত ক্যাডেটদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সফল প্রশিক্ষণের পর তাদের লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। লেফটেন্যান্ট পদে থাকাকালে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা এবং সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাদি পাবেন। এছাড়া, উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতা:
জাতীয় মাধ্যমের প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ যেকোনো একটিতে জিপিএ ৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ১টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে এসএসসিতে জিপিএ ৫ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ ও ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শারীরিক উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৪ কেজি বা ১২০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি ও প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি বা ১০০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি ও প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি হতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের চেয়ে ওজন কম বা বেশি হলে অযোগ্য বিবেচিত হবেন। ১ জুলাই ২০২৬ তারিখে বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য অফিসার ক্যাডেট নিয়োগ

আপডেট সময় : ০২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫