ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ, বড় দুর্ঘটনার শঙ্কায় ঢাকা বাইপাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা বাইপাস সড়কের প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করার কাজে বড় ধরনের অবহেলার চিত্র ফুটে উঠেছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত সড়কের মাঝখানে এবং সার্ভিস লেনে শতাধিক বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকার কাজ। ঝুঁকিপূর্ণ এসব খুঁটি অপসারণ না করেই কাজ চলায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও স্থানীয় বাসিন্দারা।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ৩ হাজার ৭২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি চরমভাবে উপেক্ষিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুতগতির এই মহাসড়কে বিদ্যুতের খুঁটিগুলো যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, খুঁটিগুলো অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া এবং মৌখিকভাবে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে নির্মাণকাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে জানমালের ঝুঁকি। যথাযথ সমন্বয় না থাকায় সরকারের এই মেগা প্রকল্পের সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ, বড় দুর্ঘটনার শঙ্কায় ঢাকা বাইপাস

আপডেট সময় : ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬