ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও আচরণবিধি সংশোধনে ইসির বড় বৈঠক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন আইন ও বিধিমালা সংশোধনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কমিশন সূত্র জানিয়েছে, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত হতে পারে এই সভায়। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে তাৎক্ষণিক অযোগ্য ঘোষণা, নির্বাচনী প্রচারণার সময়সীমা কমানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ওপর নিয়ন্ত্রণ আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় রয়েছে।

এছাড়া খসড়া সংশোধনীতে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি এবং ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিদ্যমান ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধান বাতিলের সুপারিশও থাকতে পারে। আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই প্রস্তুতি নিচ্ছে কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও আচরণবিধি সংশোধনে ইসির বড় বৈঠক

আপডেট সময় : ০২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬