ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মদনপুর-ভুলতা সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন কাজ, দুর্ঘটনার আশঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত ঢাকা বাইপাস সড়কে উন্নয়নের নামে ভয়াবহ ঝুঁকি তৈরি করা হয়েছে। সড়কের মাঝখানে বিদ্যুতের শতাধিক খুঁটি রেখেই প্রশস্তকরণ ও চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এমনকি সার্ভিস লেনেও বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই পাকা কাজ সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে বাইপাস সড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন চালক, যাত্রী, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, এশিয়ান হাইওয়ে গাজীপুরের (ভোগড়া) থেকে নারায়ণগঞ্জের বন্দরের (মদনপুর) পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ২০১৯ সালে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। ভূমি অধিগ্রহণ ও নির্মাণ ব্যয়সহ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭২৩ কোটি ৭৯ লাখ টাকা। নানা জটিলতায় ধীরগতিতে কাজ চললেও কর্তৃপক্ষ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশা করছে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন কাজ শুরু হলেও নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে কাজ চালানো এবং অনেক স্থানে পাকা করাকে তারা ভয়াবহ বিপদের কারণ হিসেবে দেখছেন। প্রাইভেটকার চালকরা বলছেন, দেশের অনেক হাইওয়েতে গাড়ি চালালেও এমন দৃশ্য তারা দেখেননি। পণ্যবাহী ভারী যানবাহন ও দ্রুত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি।

ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন প্রকল্পের রি-সেটেলমেন্ট অফিসার ফারদিন ইমাম জানিয়েছেন, বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং মৌখিকভাবেও জানানো হয়েছে। তাদের গাফিলতির কারণেই নির্মাণকাজ ধীরগতি হচ্ছে এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তবে, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫ হাজার ২৭৮; আহত ১৬ হাজারেরও বেশি

মদনপুর-ভুলতা সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন কাজ, দুর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬