ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাহাজবাড়ি হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জগঠনের আবেদন

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি দমন অভিযানের’ নামে নয় তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন পেশ করা হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম শুনানিতে অভিযোগ করেন যে, ২০১৬ সালের ওই ঘটনাটি ছিল একটি সাজানো নাটক এবং এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

মামলার অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান এবং যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় ও আব্দুল বাতেন। প্রসিকিউশন পক্ষ এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

জাহাজবাড়ি হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জগঠনের আবেদন

আপডেট সময় : ০২:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬