ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এই নতুন প্যাকেজ ও হজের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি প্যাকেজ-১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা পাবেন। অন্যদিকে, প্যাকেজ-২ বা সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, যেখানে আবাসন হবে হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে। উভয় প্যাকেজেই মিনা ও আরাফায় উন্নত সেবা এবং খাবার সরবরাহ করা হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বেসরকারি এজেন্সিগুলো চাইলে পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত আরও তিনটি বিশেষ প্যাকেজ অফার করতে পারবে। ধর্মমন্ত্রী জানান, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধাও গ্রহণ করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬