ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বরিশালে মর্মান্তিক ঘটনা: পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার (১৯ জুলাই) উপজেলার পৌরসভার খরকী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুই শিক্ষার্থী হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রোববার নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার বিকেল ৫টায় বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়। খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত এবং বাড়ি ফিরত। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি এলাকাবাসীকে জানায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, ‘দুই শিশুই বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তাদের বাড়ি যাওয়ার কথা। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা খুবই মিশুক ও ভদ্র স্বভাবের ছিল।’

এদিকে সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। পুরো এলাকায় চলছে শোকের ছায়া। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

বরিশালে মর্মান্তিক ঘটনা: পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬