ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: অংশ নেবেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার জেলা শহরে এক বিশাল ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পদযাত্রায় অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষস্থানীয় নেতারা কুড়িগ্রামে উপস্থিত থাকবেন। পদযাত্রাটি শহরের কলেজ মোড় সংলগ্ন জুলাই চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এক পথসভার মাধ্যমে শেষ হবে।

কর্মসূচিটি সফল করতে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাইকিং, ব্যানার-ফেস্টুন এবং মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জনমত গঠন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: অংশ নেবেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

আপডেট সময় : ০২:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬