ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থানের মামলার আসামি মাদক কারবারি কালাম আজাদ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় July গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি মাদক কারবারি আবুল কালাম আজাদ (৫০) গ্রেপ্তার হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতে গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও গোদাগাড়ী থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গণঅভ্যুত্থানের পর থেকে কালাম আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরলে তার স্ত্রী আরমিনা আক্তারকে নিয়ে থানায় যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরেই তিনি গ্রেপ্তার হলেন।

জেলা পুলিশের মুখপাত্র এবং বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আবুল কালাম আজাদ July গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

গণঅভ্যুত্থানের মামলার আসামি মাদক কারবারি কালাম আজাদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬