ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধ স্থাপনা নির্মাণচেষ্টা রুখে দিল বিজিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুলাই) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কিছু ভারতীয় নাগরিক এই স্থাপনা নির্মাণের চেষ্টা চালালে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা এবং স্থানীয় ভারতীয় নাগরিকরা সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পূর্বের বাঁশের খুঁটি সরিয়ে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেছিলেন।

বিষয়টি নজরে আসামাত্রই তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা অবৈধভাবে খুঁটি স্থাপনের কাজে কড়া বাধা দেন এবং তাদের দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য হন।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সীমানাসংক্রান্ত যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। অবৈধ স্থাপনা নির্মাণের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধ স্থাপনা নির্মাণচেষ্টা রুখে দিল বিজিবি

আপডেট সময় : ০৩:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬