ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় কৃষক দল নেতাকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ইদ্রিস আলী নামের এক কৃষক দল নেতাকে মারধর করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৮ জুলাই রাতে উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইদ্রিস আলী স্থানীয় ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ইদ্রিস আলী হোগলা বাজারে মাছ বিক্রি শেষে নগদ ১৯ হাজার ৫১০ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সাধুপাড়া বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

হামলাকারীরা এ সময় তার কাছ থেকে মাছ বিক্রির নগদ ১৯ হাজার ৫১০ টাকা এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ইদ্রিস আলীর দাবি, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল, যার জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় ইদ্রিস আলী মোশারফ হোসেন, মাজেদ আলী ও সাগরসহ মোট সাতজনকে অভিযুক্ত করে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত সাগর অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে এটি আনা হয়েছে। অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

হোগলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. কামাল ফকির এই ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ

নেত্রকোণার পূর্বধলায় কৃষক দল নেতাকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৩:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬