ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. জয়নাল আবেদীনের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অনুপযোগী। দীর্ঘদিনের বেহাল দশা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই এখানে হাঁটুপানি জমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে সড়কের পাশে একটি ড্রেন নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা দ্রুত অকেজো হয়ে পড়ে। বর্তমানে পানি নিষ্কাশনের কোনো বিকল্প পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ডোবায় পরিণত হয়। স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, জলাবদ্ধতার কারণে তাদের ইউনিফর্ম ও বই-খাতা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে অনেকেই নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। ব্যবসায়ীরাও তাদের মালামাল আনা-নেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান জানান, তিনি এই কর্মস্থলে নতুন যোগদান করেছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী দ্রুত একটি পরিকল্পিত ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড, তৃপ্ত টুখেল

তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ১২:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬