ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ রোববার এই তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন এরফান এসফানদিয়ারি এবং গোল-মোহাম্মদ মোহাম্মাদি। তাদের বিরুদ্ধে ইসফাহান শহরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দণ্ডপ্রাপ্তরা পুলিশ সদস্যদের দড়ি দিয়ে বেঁধে পাথর নিক্ষেপ করেছিলেন এবং তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। অভিযুক্তরা এই ঘটনার ভিডিও ধারণ করে দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছিলেন বলেও বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে তাদের গ্রেপ্তার বা বিচারের সঠিক সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। জানুয়ারির শুরুতে এই সহিংসতা চরম আকার ধারণ করে, যাতে তিন সহস্রাধিক মানুষ প্রাণ হারান। ইরান সরকার এই বিশৃঙ্খলার জন্য শুরু থেকেই বিদেশি মদদপুষ্ট ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’কে দায়ী করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬