ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক ও হেলপার আটক

রংপুরে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় অরুণবালা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মডার্ন মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অরুণবালা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় স্টেডফাস্ট কুরিয়ারের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মোরশালীন ও হেলপার আবু বকরকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল ইসলাম রফিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮তম ফ্যাব্রিক উইক আয়োজন করছে জাবের অ্যান্ড জুবায়ের

রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক ও হেলপার আটক

আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬