নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ার পার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। রোববার দুপুরে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর ব্যানারে শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মেলার নামে সেখানে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা স্থানীয় যুবসমাজ ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা বলেন, এর আগে প্রশাসনকে স্মারকলিপি প্রদান এবং আল্টিমেটাম দেওয়া হলেও লটারি ও বিতর্কিত কার্যক্রম বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সমাবেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব অনৈতিক কাজ বন্ধ করার দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে গত ৬ ও ১১ জুলাই একই দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদানসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল সংগঠনটি।
রিপোর্টারের নাম 

























