জুলাই গণ-অভ্যুত্থানের পর লন্ডনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফ্ল্যাট দুটিতে থাকা মালামালের তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) চলছে।
তদন্তকারী কর্মকর্তারা রোববার (১৯ জুলাই) ইনভেন্টরির প্রথম দিনে সাবেক মন্ত্রীর একটি ফ্ল্যাট থেকে ৩০০টি কোট, ৫৩২টি টাই এবং ১০০টিরও বেশি কামিজের তালিকা তৈরি করেছেন। এছাড়াও, ৮টি ওয়াচ বক্স (যার মধ্যে ৪টি রোলেক্স ব্র্যান্ডের), তিনটি মুক্তার সেট, চারটি ঝাড়বাতি এবং একাধিক বেড ও সোফা তালিকাভুক্ত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এই ফ্ল্যাটটির মূল্য ১৮ কোটি টাকা।
তিনি আরও জানান, আগামীকাল সোমবার ওই বাসায় আরও কী কী রয়েছে তা পরীক্ষা করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে।
রিপোর্টারের নাম 





















