ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

জনপ্রশাসনে প্রক্সি দিয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা: ৪ জালিয়াত প্রার্থীর বিরুদ্ধে মামলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় চার প্রার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যের মাধ্যমে মৌখিক পরীক্ষা (প্রক্সি) দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। অভিযুক্তরা হলেন— মো. আবদুল আলিম, মো. আলী হায়দার, মো. রাসেল রানা লিটন এবং মো. মাসুদ ফকির।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত জুন মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন প্রার্থী গত ১৯ জুলাই সচিবালয়ে যোগ দিতে আসলে তাদের পরিচয় যাচাই করা হয়। এ সময় দেখা যায়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে যোগ দিতে আসা প্রার্থীদের ছবি ও রেকর্ডে থাকা তথ্যের কোনো মিল নেই। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন যে, নিজেরা উপস্থিত না হয়ে অন্যের মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম জানান, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এই জালিয়াতি ধরা পড়ার পরপরই তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনাটি সরকারি চাকরিতে নিয়োগ প্রত্যাশীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের গুলিতে নিহত পুলিশপুত্র ইমাম হাসান, ‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?’

জনপ্রশাসনে প্রক্সি দিয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা: ৪ জালিয়াত প্রার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬