ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাপলা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার জবা বেগম (৪০) এবং নাজমা বেগম (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে রংপুর মহানগরীতে সরবরাহ করার কথা স্বীকার করেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬