ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে মালেকা বেগম (৪১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত মালেকা বেগম ওই গ্রামের আব্দুল হোসেনের স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬