ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

তিস্তার পানি বিপৎসীমার নিচে, নদীভাঙন আতঙ্কে উপকূলবাসী

উজানের ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ কাটেনি, কারণ অনেকের ঘরবাড়ি ও আসবাবপত্র বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন নতুন আতঙ্ক কাজ করছে নদীভাঙন নিয়ে। পানি দ্রুত নেমে যাওয়ায় তীরবর্তী এলাকাগুলোতে ভাঙনের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষ। স্থায়ী সমাধানের জন্য নদী শাসনের কাজ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড় ধসে মৃত্যুঝুঁকিতে কক্সবাজার: রোহিঙ্গা শিবিরে চরম পরিবেশগত ও মানবিক বিপর্যয়

তিস্তার পানি বিপৎসীমার নিচে, নদীভাঙন আতঙ্কে উপকূলবাসী

আপডেট সময় : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬