ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির একটি প্রতিনিধিদল। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলাপকালে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদাও পরিবর্তিত হয়, তাই পরিবর্তিত বাস্তবতার নিরিখে আইনের প্রয়োজনীয় সংশোধনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য তিনি ইউএনডিপির প্রতি আহ্বান জানান।

বৈঠকে ইউএনডিপির পক্ষ থেকে নতুন গ্র্যাজুয়েটদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর প্রস্তাব দেওয়া হলে ডেপুটি স্পিকার তাতে সম্মতি জানান। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাবের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। প্রতিনিধিদলে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নেসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬