ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের সেবায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত ও সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেছেন, বিচ্ছিন্ন সিদ্ধান্ত পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সকলের অংশগ্রহণে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে, যার মূল লক্ষ্য হবে সাধারণ জনগণ।

শনিবার রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার এমপি সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট মাধবী মারমা। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, দুর্যোগের এই সময়ে কে কী করলো বা কোন সংস্থা কতটুকু কাজ করলো, সেই হিসাব নির্ণয় বা কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা করার সময় নয়। এখন সরকারি, বেসরকারি বা যেকোনো সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস নিশ্চিত করাই হবে মূল দায়িত্ব। বিচ্ছিন্ন সিদ্ধান্ত সেবার মান বজায় রাখতে পারে না।

পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও অন্যান্য সংস্থার ছোট ছোট অনেক প্রকল্প রয়েছে। একসঙ্গে এতগুলো প্রকল্প ফোকাস করা কঠিন এবং এতে কাঙ্ক্ষিত ফলাফল আসে না। তাই সাময়িক বা ছোট প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি রাষ্ট্রীয় সম্পদ ও অর্থনৈতিক উৎসের অপচয় রোধে কঠোর নির্দেশনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

বন্যাদুর্গতদের সেবায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য: প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬