জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু আবারও নিয়মিত অভিনয়ে ফিরছেন। দীর্ঘ বিরতির পর নুহাশ হুমায়ূনের একটি ওয়েব কনটেন্টে দেখা গেলেও এবার তিনি ফিরছেন তার চেনা মাধ্যম টেলিভিশন ধারাবাহিকে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সম্প্রতি এই নাটকে শিমুর লুক প্রকাশ করেছে, যেখানে তার চরিত্রের নাম ‘রুকাইয়া’। তবে নাটকটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। পরিচালক রাজ জানিয়েছেন, এটি একটি পারিবারিক গল্পের নাটক হবে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এই ধারাবাহিকে সুমাইয়া শিমুর পাশাপাশি আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু ও ফাইজুল ইয়ামিনের মতো জনপ্রিয় তারকারা। নির্মাতার মতে, পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়েই নির্মিত হবে এই নতুন ধারাবাহিকটি।
রিপোর্টারের নাম 
























