ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

‘গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়, রাজপথে লড়াই হবে’: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করলে তা মেনে নেওয়া হবে না। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করে জনগণের রায়কে উপেক্ষা করতে চাইছে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, বাংলার মাটিতে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, সরকার এখন আর স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশন চায় না। জনগণের রায়কে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, সংসদের ভেতরে ও রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার আগের স্বৈরশাসকের ভাষায় কথা বলছে। তিনি আরও জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আর কোনো ‘গণরুম’ বা ‘গেস্টরুম’ সংস্কৃতি চলতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

‘গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়, রাজপথে লড়াই হবে’: জামায়াত আমির

আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬