রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার, ১৩ অক্টোবর, শিক্ষা ভবনের দিকে ‘লং মার্চ’ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শিক্ষার্থীরা জানায়, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। তাদের ভাষ্যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে আন্দোলন শুরু হয়েছে, তা কেবল দাবি আদায়ের নয়—এটি অস্তিত্বের লড়াই। তারা দাবি করে, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি এবং প্রয়োজনে ‘শেষ পদক্ষেপ’ নিতে তারা প্রস্তুত।
শিক্ষার্থীরা আরও বলে, এখন এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটিতে মিশিয়ে দেওয়া। তাই দ্রুত অধ্যাদেশ জারি করে সংকটের স্থায়ী সমাধান করার জন্য কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানায়।
রিপোর্টারের নাম 





















