ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের এই অবদান দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শহীদদের আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘কারফিউ’র পরিকল্পনা

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আপডেট সময় : ১২:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬