কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামে বন্যার্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত এলাকায় অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনের কক্সবাজার জেলা শাখা এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু। এ সময় জেলা সাধারণ সম্পাদক মুহি উদ্দিন খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শতাধিক পরিবারের হাতে চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় নেতারা সমাজের বিত্তবানদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, মানবিক বিপর্যয়ের এই সময়ে আর্তমানবতার সেবায় কাজ করা সংগঠনের অন্যতম লক্ষ্য।
রিপোর্টারের নাম 
























