গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বে ফুটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারার অধীনে বুধবার এই নোটিশ জারি করা হয়। কর্তৃপক্ষের দাবি, গত ১২ জুলাই থেকে শ্রমিকদের একাংশ উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান ধর্মঘট পালন করছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের সঙ্গে বারবার আলোচনার চেষ্টা করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর ফলে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কারখানা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত শ্রমিকদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























