প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিদেশ সফরকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমে তৈরি হওয়া উদ্বেগ নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে আনন্দবাজার পত্রিকার মতো ভারতীয় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে বরাবরই নেতিবাচক প্রচারণায় লিপ্ত থাকে। শেরেবাংলা এ কে ফজলুল হক অনেক আগেই বলেছিলেন, ভারতের দাদারা যখন কোনো বিষয়ে সমালোচনা শুরু করবে, তখন বুঝতে হবে দেশটি সঠিক পথেই এগোচ্ছে।
সম্প্রতি বেইজিং সফরে চীন থেকে মিয়ানমারের মধ্য দিয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দর পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তিনদিকে ভারতবেষ্টিত বাংলাদেশের জন্য এই যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি সংবাদমাধ্যমের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে বরং জাতীয় স্বার্থে এই সুযোগকে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়।
রিপোর্টারের নাম 

























