ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ডিজিটাল মাধ্যমে মাদক কারবার: নতুন আইনে মৃত্যুদণ্ডের বিধান নিয়ে বিতর্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে পাস হওয়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন এই আইনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দিক হলো, ডিজিটাল অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার না হলেও কেবল ডিজিটাল প্রমাণের ভিত্তিতেই মামলা দায়ের ও শাস্তি নিশ্চিত করা যাবে। আইন অনুযায়ী, অপরাধের গুরুত্বভেদে কারাদণ্ড, ২০ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত ডিজিটাল ডিভাইস বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে আদালতকে।

তবে আইনটি নিয়ে আইনজ্ঞদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। সমালোচকদের মতে, মাদক উদ্ধার ছাড়া কেবল চ্যাটিংয়ের স্ক্রিনশট বা ডিজিটাল তথ্যের ওপর ভিত্তি করে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আইনের অপপ্রয়োগ এবং হয়রানির সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে, অপরাধ বিশেষজ্ঞ ও আইনজীবীদের একাংশ মনে করছেন, সাইবার জগতে মাদকের বিস্তার রোধে এটি একটি সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ। তবে তারা সতর্ক করে বলেছেন, আইনের সঠিক ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কার ইকরাম প্রদর্শনীতে ১০০০ বছরের পুরোনো দুর্লভ কোরআন পান্ডুলিপি

ডিজিটাল মাধ্যমে মাদক কারবার: নতুন আইনে মৃত্যুদণ্ডের বিধান নিয়ে বিতর্ক

আপডেট সময় : ১১:২৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬