ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: কঠোর হুঁশিয়ারি তেহরানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব ও মালিকানা কোনো শক্তিই কেড়ে নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়াতি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই নৌপথের নিয়ন্ত্রণ তেহরানের জন্য একটি বড় অর্জন।

এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে ইরান ও এর আশেপাশের অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। আঞ্চলিক আধিপত্য ও কৌশলগত এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই শক্তির সংঘাত বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৫০ প্রবাসী বন্দিকে নিজ দেশে ফেরত

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: কঠোর হুঁশিয়ারি তেহরানের

আপডেট সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬