বগুড়ার শাজাহানপুরে একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যের প্রভাবে স্থানীয় এক খামারির প্রায় দুই হাজার হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কারখানার বর্জ্য মিশ্রিত পানি পান করার ফলেই এই বিপর্যয় ঘটেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল আহাদ। এ ঘটনায় কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির শিকার হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই ‘ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রো’ নামের কারখানাটি থেকে বিষাক্ত বর্জ্য পাশের কৃষিজমি ও জলাশয়ে ফেলা হচ্ছে। সম্প্রতি সেই বিষাক্ত পানি পান করার পরপরই খামারের হাঁসগুলো অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এদিকে, শাজাহানপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























