ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রমাণিত নয় এমন তালাকের দোহাই দিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের দেনমোহর এবং ভরণপোষণ পরিশোধ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চের দেওয়া এই রায়ে স্পষ্ট করা হয়েছে যে, নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার মধ্যকার দাম্পত্য কলহ বা তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর একটি মৌলিক ও স্বাধীন আইনগত অধিকার।

আদালত জানায়, ফ্যামিলি কোর্টের ডিক্রি থাকা সত্ত্বেও শুধুমাত্র নতুন কোনো মামলা দায়েরের অজুহাতে সেই ডিক্রির বাস্তবায়ন স্থগিত করা যাবে না। যতক্ষণ পর্যন্ত কোনো উপযুক্ত আদালত তা বাতিল না করছে, ততক্ষণ পর্যন্ত ভরণপোষণ ও দেনমোহরের ডিক্রি কার্যকর থাকবে। এছাড়া বিবাহ, তালাক ও ভরণপোষণ সংক্রান্ত যাবতীয় পারিবারিক বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের বলেও আদালত পর্যবেক্ষণ দেয়। এই রায় নারী ও শিশুর অধিকার সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৫০ প্রবাসী বন্দিকে নিজ দেশে ফেরত

তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬