ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাদক ব্যবসার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ অনেকেই মাদক ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত। বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে বক্তারা সরকারকে মুজিববাদী সংবিধানের পাহারাদারের ভূমিকা থেকে সরে এসে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আহ্বান জানান। এর আগে সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংগঠকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কার ইকরাম প্রদর্শনীতে ১০০০ বছরের পুরোনো দুর্লভ কোরআন পান্ডুলিপি

মাদক ব্যবসার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬